শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

সুদ,ঘুষ,যৌতুক, বাল্যবিবাহ, প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: সাইয়্যিদ সাইফুদ্দীন

মো: কামরুজ্জামান হারুন / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট,’বাংলাদেশ সুপ্রিম পার্টি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেকই নারী।সে জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে এখনও সামাজিকভাবে নারীরা অবহেলার পাত্র। যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণসহ নানাভাবে নারীদের ওপর সহিংসতা চলছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক ভাবে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলতে হবে।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আরো বলেন, ইসলাম নারীদের মর্যাদাকে সমুন্নত রেখেছে। তারা ধর্মীয় অনুশাসন মেনে শিক্ষা অর্জন ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমে মুসলিম উম্মাহ্ ও দেশের কল্যাণে নিয়োজিত হতে পারেন। সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টও নারীদেরকে আত্মনির্ভরশীল করার জন্য বিভিন্ন প্রজেক্ট হাতে নিচ্ছে।

১৬ নভেম্বর,গভীর রাতে আঞ্জুমান-এ- রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনিয়া যুব ফোরাম উদ্যোগে বদরপুর আরশাদ আলী বেপারীর বাড়িতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী এসব কথা বলেন।

অতিথি ও আলোচক ছিলেন, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার প্রচার সম্পাদক মাও:রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মইনীয়া যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, মইনীয়া যুব ফোরামের সাংস্কৃতিক সম্পাদক শায়ের মাওঃ, মনসুর আলী , মতলব উত্তর উপজেলা মইনীয়া ওলামা-মাশায়েখ ফোরাম সভাপতি খলিফা মাওঃ মমিনুল হক, সাধারণ সম্পাদক খলিফা মাওঃ আবদুস সামাদ,খলিফা শাহ আবদুল আউয়াল, খলিফা আলমগীর শাহ, খলিফা শাহ আব্দুর রশিদ মিয়াজী খলিফা শাহ মোঃ সিদ্দিকুর রহমান, খলিফা শাহ মোঃ সাহাবুদ্দিন প্রধান প্রমুখ।
বিশ্ববাসীর কল্যাণ, মুসলিম উম্মাহর একতা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী। হাজারো আশেকে রাসুল (সা.) মুনাজাতে অংশগ্রহণ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ