শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ফরিদগঞ্জ পাটওয়ারী বাজারে প্রতিনিয়ত দোকানে চুরি

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

ফরিদগঞ্জ উপজেলার বালীথুবি পূর্ব ইউনিয়নের পাটোয়ারী বাজারে সি এন জি স্টেন সংলগ্ন ফারুকের মদি দোকানে নগদ টাকা সহ ৮৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।


১৭ নভেম্বর গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। দোকান মালিক ফারুক জানান, প্রতি দিনের ন্যায় মঙ্গলবার সারাদিন দোকানে নগদ বেচা-কেনার পর রাত ১০ টার দিকে দোকান সাটারের তালা বন্ধ করে বাড়ি চলে যাই। পরের দিন সকালে দোকান খুলে দেখতে পাই দোকানের চালের টিন কেটে ভিতরে ঢুকে ক্যাসের লকার ভেঙ্গে নগদ ৩৫ হাজার টাকা ও আনুমানিক ৫০ হাজার টাকার বিভিন্ন ব্যান্ডের সিগারেট চুরি হয়েছে। এ বাজারের অনেক দোকান মালিক জানান, নৈশ প্রহরী থাকা সত্বেও প্রতিনিয়ত দোকান চুরি হচ্ছে।


ঘটনাস্থলে গিয়ে জানা যায় গত ২ মাসে জাহাঙ্গীর মুদি দোকান, লিটনের স্বর্ণের দোকান ও মোজাম্মেল এর কাপড়ের দোকান সহ একই ভাবে ৪টি দোকানে চুরির ঘটনা ঘটে। এই কারণে আমরা হতাশায় ভুগছি। এলাকাবাসী ও বাজার ব্যবসায়ীদের ধারনা এই চুরি মাদক সেবনকারীদের দ্বারা হতে পারে। এলাকায় মাদক সেবনকারীরা খুবই সক্রিয় হয়ে উঠেছে এবং নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। মাদক সেবনকারী ও চোর চক্রকে নির্মূল করার জন্য প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী।


এ ব্যাপারে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোহাম্মদ মহসিন তপদার বলেন, বাজারে বারবার চুরির ঘটনা ঘটছে আজ বিকেলে নৈশ প্রহরীদের নিয়ে বৈঠক করব। ফরিদগঞ্জ থানার এসআই সেলিম কে ব্যাপারটি অভহিত করেছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ