শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

কাল বরিশাল যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক

বরিশাল ব্যুরো / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
আইজিপি ড. বেনজীর আহমেদ। ফাইল ছবি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বুধবার বরিশাল যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। সফরে একটি সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ছাড়াও মেট্রোপলিটন পুলিশের কমান্ড আন্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করবেন তিনি।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) সফর ঘিরে সাজ সাজ রব বিরাজ করছে বরিশাল জেলা পুলিশ লাইনে। পুলিশ প্রধানের সফর ঘিরে বরিশাল নগরী কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
সূচি অনুযায়ী বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে আকাশ পথে বরিশালের উদ্দেশে রওনা হবেন আইজিপি। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে বরিশাল জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করবেন আইজিপি।

পরে জেলা পুলিশ লাইনে মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন আইজিপি। অনুষ্ঠানে মেট্রো ও রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। সমাবেশ শেষে সন্ধ্যার ফ্লাইটে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করবেন তিনি।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেট্রোপলিটন পুলিশকে জনবান্ধব, মানবিক ও কমিউনিটি পুলিশিংয়ের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে। পুলিশ প্রধানের সফর ঘিরে বরিশাল নগরীকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ