শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

কোরআন সুন্নাহ আলোকে জীবন গড়তে হবে: সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ

মো: কামরুজ্জামান হারুন / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আওলাদে রাসুল (দ)শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মাজিআ) বলেছেন, আল্লাহর রাসূল আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত।


তিনি বলেন, কোরআন সুন্নাহ আলোকে আমাদের জীবন গড়ে তুলতে হবে।আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যারা আমার আনুগত্য করে, তোমরা তাদের প্রতি আনুগত্য করো। ইসলামের নামে যারা ফেতনা সৃষ্টি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের থেকে সাবধানে থাকতে হবে।


১৫ নভেম্বর রাতে সুলতানাবাদ ইউনিয়নের টরকী খলিফা শাহ আব্দুর রহমান এর বাড়িতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন,মাদক,সন্ত্রাস,সুদ,ঘুষ ও দূর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে।যুব সমাজ মাদকের নেশায় আসক্ত হয়ে সমাজ ও পরিবার কে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সন্তান কোথায় যায়,কার সাথে চলাফেরা করে সে দিকে খেয়াল রাখতে হবে।


অতিথি ও আলোচক ছিলেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী,খলিফা শাহ মোঃ রেজাউল দেওয়ান, খলিফা আলমগীর শাহ, খলিফা শাহ আব্দুর রহমান, খলিফা শাহ তফাজ্জল হোসেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, খলিফা মাওঃ আব্দুস সামাদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ