শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

করোনায় স্বল্প মৃত্যুতে বাংলাদেশ তৃতীয়: স্বাস্থ্যমন্ত্রী

দর্পণ ডেস্ক / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত সাত দিনে করোনায় স্বল্প মৃত্যুতে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। প্রথম স্থানে আছে চীন এরপর জাপান।

সোমবার বিকেলে রাজধানীর মহাখালী বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়ামে জরুরি কোভিড-১৯ টিকা পরিবহনে নিয়োজিত রেফ্রিজারেটর ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত সাত দিনে ভারতে আড়াই হাজার, ভিয়েতনামে ৪৪০ ও থাইল্যান্ডে ৪৫৩ জন মানুষ মারা গেছে। আর বাংলাদেশে মারা গেছে ২৭ জন। জাপানে ০.১ শতাংশ, তারপরেই বাংলাদেশে ০.২ শতাংশ। সবার ওপরে আছে চীন, শূন্য শতাংশ। আর বড় জনগোষ্ঠীর বাকি সব দেশে বেশি। এদিক থেকে আমি মনে করি বাংলাদেশ তৃতীয় স্থানে আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মাদ খুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউএসএইডের বাংলাদেশ মিশন পরিচালক ক্যাথরিন ইস্টিবস, আইএফআরসি বাংলাদেশের পরিচালক সঞ্জিব কাফলে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব, বিসিপিএসের প্রধান দীন মোহাম্মদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ