শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ফরিদগঞ্জে পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ নভেম্বর সোমবার দুপুর ১২টায় উপজেলার আলোনিয়া গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।মৃত দুই শিশু হচ্ছে আব্দুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ। তাদের দু’জনের বয়স তিন বছর। শিশুদের বাবা জসিম উদ্দিন পেশায় পল্লী চিকিৎসক।


শিশুদ্বয়ের মা শারমিন বেগম জানান, তারা দু’জন বাড়ির উঠানে খেলা করছিলো। এসময় তিনি পাশের রান্নাঘরে কাজ করছিলেন। এই ফাঁকে খেলতে খেলতে তারা বাড়ির পুকুরে পাড়ে চলে যায়। পরে খোঁজ নিয়ে দেখেন তাদের দুজনেরই লাশ পানিতে ভেসে উঠে। শিশুদের বাবা জসিম উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও তিনি বাড়ির পাশের বাজারে ওষুধের দোকানে যান তিনি। এ সময় স্ত্রী এবং দুই শিশু সন্তান বাড়িতেই ছিল। একপর্যায়ে তার কাছে খবর আসে আব্দুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ পুকুরের পানিতে পড়েছে। দ্রুত ছুটে গেলে দেখতে পান তার দুই সন্তান পানিতে ভাসছে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি।


এদিকে, ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, স্বজনরা দুপুরে এই দুই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কিন্তু হাসপাতাল আনার অনেক আগেই তারা মারা যায়। পানিতে ডুবে যাওয়ার পরপরই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে শিশুরা মারা যায় বলে জানান, ডা. আশরাফ আহমেদ চৌধুরী। অন্যদিকে, একসঙ্গে জন্ম এবং একসঙ্গে মৃত্যুর এমন ঘটনায় পরিবারসহ আশপাশে শোকের ছায়া নেমে আসে।


ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর শুনেছেন। তবে এই নিয়ে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ