শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সংসদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১ উত্থাপন

নিউজ ডেস্ক / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
ফাইল ফটো ।

চট্টগ্রাম পোর্ট অথরিটি অধ্যাদেশ ১৯৭৬ রহিত করে সময়োপযোগী বিধান সংযোজন করে নতুন আইন প্রনয়নের জন্য সোমবার সংসদে চট্টগ্রাম বন্দয় কর্তৃপক্ষ বিল-২০২১ উত্থাপন করা হয়েছে।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন।

বিলে চট্টগ্রাম বন্দরের, সীমানা, কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও এর কার্যালয়, ৭ সদস্যের বোর্ড গঠন, বোর্ড  সভা, কমিটি গঠন, উপদেষ্টা কমিটি, কর্তৃপক্ষের কার্যাবলি ও ক্ষমতা, অপরাধ ও দন্ড, বিধি- প্রবিধি প্রনয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

পরে পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৬০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

এ ছাড়া সোমবার সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক খান টেরিটোরিয়াল ওয়াটার এন্ড মেরিটাইম জোনস (সংশোধন)  বিল-২০২১ এর উপর রিপোর্ট উপস্থাপন করেন। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মোকতাদির চৌধুরী বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল-২০২১ এর ওপর স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন।

রিপোর্টে বিল দু’টিকে সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।
সূত্র : বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ