শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

রংপুরে টিকা পাবেন ২৪ হাজার শিক্ষার্থী

রংপুর ব্যুরো / ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

রংপুরে এইচএসসি শিক্ষার্থীদের মাঝে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। রংপুুুর নগরীর স্টেশন ক্লাব কেন্দ্রে আজ সোমবার সকাল থেকে শুরু হয়ে দশদিন টিকা দেওয়া হবে। এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দশ দিনব্যাপী এই কর্মসূচিতে বিভাগের আট জেলার প্রায় সোয়া লাখ শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে। এর মধ্যে রংপুর জেলার ৮ উপজেলায় মোট ২৩ হাজার ৮৮০ জন শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে। শিক্ষার্থীরা জন্মনিবন্ধন কার্ড নিয়ে টিকা নিতে পারবেন। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এসময় রংপুর বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, সোমবার থেকে রংপুরে এইচএসসি যারা পরীক্ষা দিবে তাদের জন্য টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। দুই একদিনের মধ্যে উপজেলা পর্যায়েও শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ