রোববার (১৪ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে রিলাক্স পরিবহন বাসে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসেদপুর উপজেলার খান্দারপাড় গ্রামের রোস্তম আলীর শেখের ছেলে সফিকুল ইসলাম শেখ ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জয়মঙ্গলপুর গ্রামের আবু তাহেরের মেয়ে মিনু আক্তার। এর আগে ৩৫ কেজি গাঁজাসহ চলতি মাসে ৫০ কেজি গাঁজাসহ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ।
কচুয়া থানার ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ও ফেন্সিডিলসহ শফিউল ইসলাম শেখ ও মিনু আক্তারকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে চাঁদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে।