শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

ফাইজারের করোনা টিকা পাচ্ছেন ৮৫ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক / ২৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

জেলা পর্যায়ে শিক্ষার্থীদের জন্য করোনার টিকা কার্যক্রমের অংশ হিসেবে ভোলায় অনূর্ধ্ব ১৮ বছর বয়সী ৮৫ হাজার শিক্ষার্থী পাচ্ছেন ফাইজারের টিকা।

আজ শনিবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে ছাত্রীদেরকে এবং শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ছাত্রদেরকে টিকা দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

এসময় জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবক এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ অপেক্ষার পর টিকা দিতে পেরে তারা খুবই খুশি।

ভোলার সিভিল সার্জন ডাক্তার কে. এম. শফিকুজ্জামান জানান, প্রথম পর্যায়ে এইচ.এস.সি এবং এস.এস.সি পরীক্ষার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থী এই টিকা পাবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ