শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার অভিনন্দন

চাঁদপুর প্রতিনিধি / ৩৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরষ্কার লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখা প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন,দেশের বৈপ্লবিক পরিবর্তন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং অর্গানাইজেশন (অ্যাসোসিও) প্রদত্ত ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলার  পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি এড হেলাল হোসেনও সাঃসম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।


সংগঠনের সভাপতি এড হেলাল হোসেন  এক বিবৃতিতে বলেন, দেশের তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের ইর্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে। তথ্য ও প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বিশ্বমানের। এই সক্ষমতার সফল রূপকার হলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে উন্মোচিত হয়েছে সম্ভাবনার নতুন দিগন্ত। তরুণ প্রজন্মের চোখে আজ বিশ্বজয়ের নতুন স্বপ্ন। তরুণ প্রজন্মের মেধা বিকাশের সুযোগ সৃষ্টির মহানায়ক সজীব ওয়াজেদ জয়। ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার অর্জনে সজীব ওয়াজেদ জয় বাঙালী জাতিকে গর্বিত করেছেন, বিশ্বসভায় বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন।


সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল  বলেন, এদেশের প্রতিটি অর্জনের সাথে মিশে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর পরিবার। বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি বিপ্লবের স্থপতি ও এদেশের কোটি কোটি তরুণের স্বপ্ন সারথি সজীব ওয়াজেদ জয়। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশের এক সময়ের স্বপ্ন আজ বাস্তবে রূপ লাভ করেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে তরুণ প্রজন্ম মেধা, শ্রম ও প্রতিভা বিকাশের সুযোগ পেয়েছে। প্রতিটি তরুণের চোখে-মুখে আজ বিশ্বজয়ের স্বপ্ন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে তরুণ প্রজন্মের সামনে উন্মোচিত হয়েছে সম্ভাবনার সোনালী দিগন্ত।
অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগচাঁদপুর জেলার পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ