শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

রোববার বসছে সংসদের ১৫তম অধিবেশন

দর্পণ ডেস্ক / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
জাতীয় সংসদ ভবন (ফাইল ছবি)

করোনা স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল রোববার (১৩ নভেম্বর) বসছে চলতি সংসদের ১৫তম অধিবেশন। বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে। বছর শেষের এই অধিবেশনে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনের কারণে ১৫তম অধিবেশন সংপ্তি হবে। শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। অধিবেশনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (এমেন্ডমেন্ট) বিল-২০২১, ব্যাংকার বহিঃ স্যা বিল-২০২১, মোংলা বন্দর কর্তৃপ বিল-২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল-২০২১, বয়লার বিল-২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল-২০২১ এবং মহাসড়ক বিল-২০২১সহ কয়েকটি নতুন বিল উত্থাপন ও পাস হবে। এছাড়া প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর, জরুরী জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তিসহ অন্যান্য কর্মসূচী থাকছে অধিবেশনে।

অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলে এক বা দুই দিনের সাধারণ আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর এই আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭-এর আওতায় সাধারণ আলোচনার জন্য প্রস্তাব উত্থাপন করা হবে। এ বিষয়ে সংসদে উত্থাপিত প্রস্তাব নিয়ে সরকার ও বিরোধী দলের সিনিয়র সদস্যরা ওই আলোচনায় অংশ নিবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আগামী অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলে বিশেষ আলোচনা অনুষ্ঠানের সম্ভাবনার কথা জানিয়ে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এবারো স্বাস্থ্যবিধি মেনে সংসদের বৈঠক বসবে। অধিবেশন কে প্রবেশের জন্য সকলকে করোনা নেগেটিভ সনদ নিতে হবে। অধিবেশন কে নির্ধারিত দূরত্ব বজায় রেখে বসবেন সংসদ সদস্যরা। অধিবেশনে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। করোনাকালে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত মাত্র ৭ কার্যদিবসের এই অধিবেশন পহেলা সেপ্টেম্বর শুরু হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ