শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সুলতানাবাদ ইউপির নৌকার প্রার্থী হাবিবা ইসলাম সিফাতের আলোচনা

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ৩০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবা ইসলাম সিফাত এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর ৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা  আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য কবির হোসেন মাস্টার, অ্যাড.সেলিম মিয়া, কেন্দ্রীয় কৃষকলীগের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম খোকা পাটাওয়ারী, যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুগল কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্ধা নুরুল হক সরকার প্রমুখ।


সুলতানাবাদ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রায়মহন সরকারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইব্রাহীম খলিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সাবেক মেম্বার কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা রবীন্দ্র নাথ রায়, ছাত্রলীগ নেতা শরিফ প্রমুখ ৷ মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা বিল্লাল হেসেন ৷


চেয়ারম্যান প্রার্থী হাবিবা ইসলাম সিফাত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে সুলতানাবাদ ইউনিয়ন থেকে নৌকা প্রতীক দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন দেশের উন্নয়ন করছেন, তেমনি সরকারের উন্নয়ন ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে একজন যোগ্য চেয়ারম্যানের বিকল্প নেই। তাই সকল নেতাকর্মীর কাছে আমার আবেদন নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাই কাজ করবেন। তিনি বলেন, নৌকা প্রতীক উন্নয়নের প্রতীক, নৌকা প্রতীক জয়ী হলে সুলতানাবাদ ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। তাই নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে সবাই নৌকায় ভোট দিন।


এই ক্যাটাগরির আরো সংবাদ