শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

হাজীগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর মজুমদার বাড়িতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মজুমদার বাড়ির প্রবাসী মফিজুল ইসলামের ছোট মেয়ে তানিয়া আক্তার(১৯)।

শনিবার দুপুরে তার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপপরিদর্শক (এসআই) মো. হারুন ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনাস্থল পরিদর্শন করেন। বছর খানেক আগে উপজেলার বাজনাখাল এলাকায় তার বিয়ে হয়। সেখান থেকে তালাকপ্রাপ্ত হয় ওই কিশোরী। শনিবার সকালে তিনি একই বাড়ির প্রবাসী সফিউল্লাহর বসতঘরে গলায় ফাঁস দেন।

হাজীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়ির প্রবাসী সফিউল্ল্যার বসতঘরের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাজীগঞ্জ থানা-পুলিশ তাকে উদ্ধার করে।

প্রবাসী সফিউল্ল্যার স্ত্রী সালমা আক্তার জানান, কয়েক দিন ধরে তার ঘরে ঘুমাতেন তানিয়া। শনিবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে তাদের ঘরে যান

‘সেখান থেকে কখন যে এসে ওই ঘরের একটি কক্ষে ঢুকে দরজা আটকিয়ে দেয়। হঠাৎ কক্ষের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তানিয়ার ঝুলন্ত লাশ দেখা যায়। পরে ডাক-চিৎকার ও তার বোনকে ডেকে এনেছি।’

কিশোরীর বোন জান্নাত আক্তার বলেন, বাড়ির লোকজন এসে দরজা ভেঙে তানিয়ার ঝুলন্ত মৃতদেহ দেখে।


এই ক্যাটাগরির আরো সংবাদ