শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

হাইমচর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  সকাল ১০টায় হাইমচর থানা পুলিশের আয়োজনে  হাইমচর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।


এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান শাহাদাত সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লাহ।

এ সময় ওসি বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে সমাজের অপরাধ গুলো ধমন করতে পারবে না। অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, চরাঞ্চলে গরু চুরিসহ যে সকল অপরাধ সংগঠিত হয়ে থাকে সে ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। আসন্ন ইউপি নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সমাপ্ত করার লক্ষে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান তিনি। এ ইউনিয়নে যাতে আইন শৃংখলা বজায় থাকে সে দিকে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেনী পেশার মানুষজনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
 তিনি আরও বলেন,পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়।  সকল ধরনের আইনি সেবে পেতে হাইমচর থানা  দরজা সবসময় খোলা থাকবে। আপনারা কোন সংকোচ না রেখে যে কোন আইনি সেবা পেতে আমার কাছে চলে আসবেন। আমি আইনি সেবা নিয়ে আপনাদের পাশে আছি।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওসি তদন্ত সুভ্রত কুমার সরকার, সাথানীয় সমাজ সেবক আব্দুল হক মোল্লা। এসময় উপস্থিত ছিলেন এস আই আবুল কালাম, সঞ্জিত কুমার, এ এসআই প্রানকৃষ্ণ, ইউপি সদস্য রায়হানসহ ইউপি সদস্য, রাজনৈতিক গন্যমান্য ব্যক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো সংবাদ