শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জে গ্যাসের বিস্ফোরণে নিহত ২ আহত ১০

নারায়ণগঞ্জ ব্যুরো / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

জেলার ফতুল্লায় লালখা এলাকায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় একটি পাচঁতলা বাড়ির নীচতলার দেয়াল ধসে এবং আগুনে দ্বগ্ধ হয়ে দুই নারী নিহত ও ১০ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক র্সাজারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, বিস্ফোরণের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত রির্পোট জমা দেয়া নির্দেশ দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার লালখা মোক্তার হোসেনের পাচঁতলা বাড়ির নীচ তলার চারটি ফ্ল্যাটে প্রায় ২০-২২ জন সদস্য বসবাস করে আসছিলো। বসবাসকারি সবাই নিন্ম আয়ের মানুষ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নীচ তলার ফ্লাটে বিকট শব্দে বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরণে ফ্লাটের চারপাশের দেয়াল এবং ভেতরের রুমের দেয়াল ধসে পড়ে। এতে ঘরের ভেতেরে ঘুমিয়ে থাকা মায়া রানী দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া ওই সময় রাস্তা দিয়ে মেয়ে পুর্ণিমাকে জন্ডিজ চিকিৎসা করানো জন্য কবিরাজের কাছে নিয়ে যাচ্ছিলেন মা মঙ্গলী রানী বিশ্বাস । এতে মা এবং মেয়ে দুইজনই দেয়ালে চাপা পড়ে। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে খানপুর তিনশ’ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা মঙ্গলী রানী বিশ্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। আর মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলী রানী মারা যায়। আহত হয় আরো ১০ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার (ওসি) রাকিবুজ্জামান জানান, গ্যাস বিস্ফোরণের ঘটনায় দেয়াল চাপা পড়ে দুই নারী নিহত হয়েছে। আগুনে দ্বগ্ধ হয়ে আরো ১০ আহত হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সকালে বিস্ফোরণে পর আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন আনে। ধারণা করা হচ্ছে গ্যাসে চুলা চাবি বা লিকেজ থেকে গ্যাস বের হয়ে রুমের জমাট বাধা ছিলো। তিনি বলেন, তদন্তের পর বিস্তারিত বলা যাবে বিস্ফোরন কেন হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানী ফতুল্লা জোনের এ জি এম প্রকৌশলী আতিকুল ইসলাম জানান, বিস্ফোরণের খরর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাড়ির নীচে সেপটি ট্যাঙ্কি রয়েছে। গ্যাসের চুলার লিকেজ নাকি অন্য কোথাও লিকেজ দিয়ে গ্যাস বের হয়ে বিষ্ফোরন ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ