শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

সিলেট মহানগরীতে হচ্ছে নতুন আরও ৩ থানা

সিলেট ব্যুরো / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

নতুন করে আরও ৩টি থানা গঠনের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। থানাসমূহ হচ্ছে- গাজী বুরহান উদ্দিন (রহ.) থানা, শাহী ঈদগাহ থানা ও জালালপুর থানা। বর্তমানে সিলেট মহানগর পুলিশের থানা রয়েছে ৬টি। নতুন থানাগুলো বাস্তবায়িত হলে থানার সংখ্যা দাঁড়াবে ৯টিতে।

এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ জানিয়েছেন, মহানগরীতে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি অপরাধও বাড়ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের জানমালের নিরাপত্তা দেয়াই পুলিশের কাজ। এজন্য পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় নিয়ে যেতে নতুন ৩টি থানা গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি জানান, আম্বরখানা- শাহী ঈদগাহ এলাকার লোকজনকে এয়ারপোর্ট থানায় যেতে হয়। তেমনি শাহজালাল উপশহরের বাসিন্দাদেরকে যেতে হয় শাহপরান (রহ.) থানায়। একই ভাবে জালালপুর এলাকার লোকজনকেও হয় মোগলাবাজার থানায় অথবা দক্ষিণ সুরমা থানায় যেতে হচ্ছে। থানার দূরত্ব থাকায় কোনো ঘটনা ঘটলে এসব এলাকায় পুলিশ যেতে সঙ্গত কারণেই কিছুটা বিলম্ব হচ্ছে। থানাগুলো গঠন করা হলে কোনো ঘটনা সংঘটনের পর তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে ছুটে যেতে পারবে। জনসাধারণ কম সময়ে আরও কাছে পুলিশের সেবা পাবেন। এর ফলে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জনসাধারণকেও পুলিশ আরও ভালো সেবাও দিতে পারবে।

উল্লেখ্য, ২০০৬ সালের ১৫ অক্টোবর কোতোয়ালি ও দক্ষিণসুরমা থানা নিয়ে গঠন করা হয় সিলেট মহানগর পুলিশ। এরপর নতুন আরো চারটি থানা গঠন করা হলে থানার সংখ্যা দাঁড়ায় ৬টি। বর্তমানে এসএমপি’র মোট আয়তন ৫১৮ দশমিক ৪৩ বর্গকিলোমিটার। সিলেট সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড, সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলার ১৭টি ইউনিয়ন এবং ২১৫টি মৌজার সমন্বয়ে গঠন করা হয় সিলেট মহানগর পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ