চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় পবিত্র ঈদ ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর)মজুমদার মসজিদ প্রাঙ্গনে মাদ্রাসায়ে আবেদীয়া ধেরেরা হাজীগঞ্জ এর ারী প্রভাষক আলহাজ্ব হযরত মাওলানা আবুল হাশেম শাহ মিয়াজীর সভাপতিত্বে হাফেজ ক্বারী মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বয়ান পেশ করেন কচুয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব আলহাজ হযরত মাওলানা গোলাম কিবরিয়া আলকাদেরী।
বিশেষ অতিথির বয়ান পেশ করেন, কুমিল্লা মেডিকেল কলেজ বায়রাপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা সুলাইমান হোসাইন আলক্বাদেরী, হাফেজ মাওলানা আবু ইউসুফ মাহমুদী চান্দিনা কুমিল্লা,মাদ্রাসায়ে আহমদীয়া সুন্নীয়া কামিল মাদ্রাসা চট্রগ্রাম এর প্রাক্তন শিক্ষার্থী মাওলানা মোঃ গোলাম হোসেন শ্রীরামপুর, আকানিয়া মধ্যপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মহিউদ্দিন প্রমূখ। মিলাদ মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন আবুল হাশেম শাহ মিয়াজী।