শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় চবির প্রফেসর শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে স্থান পেয়েছেন ৫৬ জন শিক্ষক। এর মধ্যে শ্রেষ্ঠ গবেষক এবং বিজ্ঞানী হিসেবে প্রথম হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ শাহাদত হোসেন। সম্প্রতি অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এ বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকা প্রকাশিত হয়।

সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় মোট ৭ লাখ ৯ হাজার ৬৬৩ জন এবং বাংলাদেশ থেকে ১ হাজার ৭৯৮ জন বিজ্ঞানী রয়েছেন। র‌্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের বিজ্ঞানীর তালিকা প্রকাশ করা হয়েছে।

চবির শ্রেষ্ঠ নির্বাচিত বিজ্ঞানী ড. মোহাম্মদ শাহাদত হোসেনের আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত ১৭০টিরও অধিক গবেষণা প্রবন্ধ রয়েছে। অসংখ্য বইয়ের মুখবন্ধও লিখেছেন তিনি। এছাড়াও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষেত্রেও তার সমান বিচরণ রয়েছে।

ইরাসমাস মন্ডুস, কমনওয়েলথ স্কলারশিপ, ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপসহ বিশ্বের সবচেয়ে সম্মানজনক ডিগ্রিধারী হিসেবে ইউরোপের বিভিন্ন বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে তিনি বর্তমানে অধ্যাপনা করছেন। ইউজিসি আয়োজিত মুজিব শতবর্ষ আয়ডিয়া প্রতিযোগিতার চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ