শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সিংড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ বাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক / ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

নাটোরের সিংড়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি বাড়ি পুড়ে ছাই হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে তা বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরে কাউয়াটিকরী গ্রামবাসী ও পাশের গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভায়। প্রায় ২ ঘণ্টাব্যাপী এই অগ্নিকাণ্ডে ১৭ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ভুক্তভোগীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম আবুল কালাম বলেন, ঘটনা শোনার পর পরই রাতেই আমি ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ