আমিও একদিন তোমাদের মত ছিলাম। আমি আসা করি তোমরাও একদিন লেখাপড়া করে আমার চেয়ে বড় হও। ৫৬ বছর পর বক্তব্য রাখলাম এই প্রতিষ্ঠানে। আজ এখানে বক্তব্য রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তবেই জীবনে সাফল্য ধরা দিবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লুধুয়া স্কুল এন্ড কলেজের ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ও লুধুয়া স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ড. সামসুল আলম এ কথা বলেন। তিনি আরও বলেন, রাজনীতি একটা মহান পেশা। রাজনীতি করে মানুষের সেবা করা যায়, অধিকার আদায় করা যায়। সততা নিষ্টা আর অধম্য দিয়ে আমি এগিয়ে গেছি এবং সফল হয়েছি, আমার বিশ্বাস তোমরাও পারবে। কখনো নিরাশ হয়নি তোমরাও হইওনা। চেষ্টা করলে অনেক কিছুই করা সম্ভব। তাই তোমরা চেষ্টা করো জীবনে অনেক বড় হতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে ও সহকারী অধ্যক্ষ কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন – মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার সাইফুল ইসলাম, লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি মিয়া মোহাম্মদ আশাদুজ্জামান, লুধুয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক ফজিলা পারভীন, অবিভাবক কামরুজ্জামান সরকার সহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর আগে স্বাগত বক্তব্য রাখেন লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন।