শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

মতলব উত্তরে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

সুমন আহম্মেদ, মতলব উত্তর (চাঁদপুর) / ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পাচানী চৌরাস্তা বাজারস্থ যুবলীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। আলোচনা সভা ও মিলাদ শেষে কেক কাটা হয়।


উপজেলা যুবলীগের সভাপতি মোঃ দেওয়ান জহির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শরীফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন গাজী, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের আশরাফুল আলম মিলন, সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান প্রমুখ।


আরো বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা মিয়া, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কবির হোসেন, ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টিটু খান, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এমএম মনির, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম জিলানী, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ