শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

২৫ নভেম্বর থেকে স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু

দর্পণ ডেস্ক / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
মাউসি

আগামী শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২৫ নভেম্বর। করোনা পরিস্থিতির কারণে এবার সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও কেন্দ্রীয়ভাবে লটারির আয়োজন করা হবে।

প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি নিয়ে বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সভায় জানানো হয়, আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। টেলিটকের মাধ্যমে ভর্তি ফি, লটারি ও ফল প্রকাশ করা হবে। প্রথমবারের মতো সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি লটারি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। সরকারি স্কুলে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর ও বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বর আয়োজন করা হবে। বেসরকারি স্কুলে ২১ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

অধিদপ্তরের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের পাঠানোর পর ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ