শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

পুলিশের ভূয়সী প্রশংসায় জাতিসংঘের সহকারি মহাসচিব

দর্পণ ডেস্ক / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

জাতিসংঘের সহকারি মহাসচিব ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনবদ্য অবদান এবং কৃতিত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

বুধবার পুলিশ সদর দপ্তরে মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ প্রশংসা করেন।

বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে সহকারি মহাসচিব বলেন, “বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তিরক্ষায় অনন্য ভূমিকা রাখছেন। তিনি জাতিসংঘের জেন্ডার প্যারিটি অনুযায়ী শান্তিরক্ষা মিশনে আরও বেশি সংখ্যক নারী পুলিশ প্রেরণ এবং পরিবেশ সংরক্ষণে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।”

বাংলাদেশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে অভিহিত করে আইজিপি বলেন, “বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশী শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সমর্থ হয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

তিনি বলেন, “কভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন।”

আইজিপি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ মহাসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (অপারেশনস, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার বিগ্রেডিয়ার জেনারেল মো. সাদেকুজ্জামান, এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস


এই ক্যাটাগরির আরো সংবাদ