শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে কেরাত সম্মেলন ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

হাইমচরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত এ কেরাত সম্মেলনে মনোমুগ্ধকর ইসলামি সঙ্গীত পরিবেশিত হয়।


বুধবার (১০ নভেম্বর) বিকাল ৩ টা থেকে গভীর রজনী পর্যন্ত উপজেলার কাটাখালী রোড মরহুম আঃ রহমান চেয়ারম্যান এর এতিমখানা সংলগ্ন মসজিদ মাঠে এ কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও হিলফুল ফুজুল যুব সমাজের সদস্য মাওলানা মোঃ মহসিন খান ও শরীফ মোঃ মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা ও মুনাজাত পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসূল সাঃ সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবীরী আল মাদানী।

মহাগ্রন্থ আল কোরআনের তেলওয়াত করেন ভারত থেকে আগত কারি এ. কে মানজুর আহমেদ, ক্বারি ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ, হাবিবুল্লাহ মাহমুদ প্রমূখ। এতে ইসলামী সঙ্গীত পরিবেশনায় মঞ্চ কাঁপানো পারফরম্যান্স করেছেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরব, রাহবার শিল্পীগোষ্ঠী চাঁন্দ্রা শাখা, হাইমচরের ঐতিহ্যবাহী শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন নূরের খোঁজে সহ অন্যরা।

মাওলানা কাজী আবুল কালাম (আজাদ) লিটনের সার্বিক তত্বাবধানে, মাওলানা সিদ্দিকুর রহমান ও হাফেজ আবুল হাসানাত এর দিকনির্দেশনা, আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম ও সংগঠনে সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন এর সহযোগিতায় অনুষ্ঠানটি মিলাদ ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ