মতবিনিময় সভায় ৩০ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন। উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান বলেন, সেচ প্রকল্প এ অঞ্চলের অর্থনৈতিক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হয়েছে। জাতীয় পর্যায়ে খাদ্যে স্বয়ংসম্পন্ন অর্জনে ভূমিকা রাখছে। বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিনামূল্যে সার বীজ ও কৃষি যন্ত্রপাতি দিচ্ছে।সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হয়না।