শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার কারখানা পুড়ে ছাই

সজীব চন্দ্র দেবনাথ, চাঁদপুর / ৩৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তুলা তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুড়ে যাওয়া কারখানার মালিক মো. বিল্লাল মিজি সদর উপজেলার ২ নং আশিকাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, তারা সকাল থেকেই কারখানায় কাজ করছিলেন। এ সময় জুট থেকে তুলা তৈরির মেশিনে হঠাৎ একটি লোহার টুকরা চলে আসে এবং তা মেশিনের সাথে লেগে স্পার্কের মাধ্যমে তুলায় আগুন লেগে যায়।

কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। তারা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানায় থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

কারখানার মালিক মো. বিল্লাল মিয়া জানান, গত ৮ থেকে ১০ দিন আগে তুলা বানানোর জন্য প্রায় ৮ লাখ টাকার জুট কাপড় নিয়ে এসেছিলেন তিনি এবং সর্বশেষ গত পরশু আরও ১৫ লাখ টাকার কাপড় নিয়ে আসেন। মেশিনপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন ভুক্তভোগী বিল্লাল মিজি।

বিল্লালের ছোট ভাই আলী আহম্মেদ স্বপন মিজি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার তুলা ও জুটের কাপড় এবং মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমার ভাই নিঃস্ব হয়ে গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ