শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

হাইমচরে আলআমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মো: মহসিন মিয়া, হাইমচর (চাঁদপুর) / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

হাইমচরে আলআমিন আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব শাদাৎ হোসেন মাষ্টার। অনুষ্ঠানে আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সহকারি সুপার মাও. সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ফারুকি।

বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী জিএম ফজলুর রহমান। এসময় তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড হতে পারে না। আমি মনে করি সু-শিক্ষাই জাতির মেরুদন্ড। কারন বড় বড় সার্টিফিকেট অর্জন করলেই সে মানুষের মত মানুষ হয় না। তার মধ্যে মনুষত্ব থাকতে হবে। তার বিবেককে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। দেশ ও দেশের স্বার্থে তার শিক্ষাকে কাজে লাগাতে হবে। সেই ব্যক্তি দেশ ও দেশের মানুষের উপকারে আসে যে সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে। তাই তোমাদেরকে সু- শিক্ষা অর্জন করতে হবে। আমি আশা করবো তোমরা যে শিক্ষাটুকু এই মাদ্রাসা থেকে অর্জন করেছ তা মানুষের কল্যানে, ইহকাল ও পরকালের জন্য কাজে লাগাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিন শাহ, আল-আমিন আদর্শ মহিলা দাখিল মাদরাসার সুপার মাও. মো. হাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব, হাইমচর আহ্বায়ক ফারুকুল ইসলাম, মাদ্রাসার শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, মাওলানা শহিদুল্লাহ, মাষ্টার শাহ আলম, মাওলানা মনির হোসেন।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন,ফেরদৌসী আক্তার লুবানা, অধ্যায়নরত ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, মারিয়া বিনতে হাফিজ। আলোচনা সভা শেষে বিদায়ী পরিক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান ফারুকি। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো সংবাদ