শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক

দর্পণ ডেস্ক / ৩২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল ম্যাঁক্রোর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

স্কটল্যান্ডের জলবায়ু সম্মেলন এবং ব্রিটেনে ইনভেস্টমেন্ট সামিটসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ফ্রান্সের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডন থেকে প্যারিস পৌঁছান প্রধানমন্ত্রী। প্যারিস বিমানবন্দরে ২১ জন গার্ড- স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে প্রধানমন্ত্রীকে। দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা।

এরপর দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে যান শেখ হাসিনা। সেখানে ফ্রান্সের প্রেসিডেনশিয়াল গার্ডের সজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। প্রাসাদে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

মধ্যাহ্ন ভোজ শেষে দুই নেতা একান্ত বৈঠক করেন। পরে তাদের উপস্থিতিতে সই হয় তিনটি সমঝোতা স্মারক। যৌথ সংবাদ সম্মেলনে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান দুই নেতা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিপাবলিকান গার্ড সদস্যরা স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান করে।

স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসট্যাক্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এই ক্যাটাগরির আরো সংবাদ