শিক্ষার প্রদীপ জ্বালিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের অন্তর্গত সবিদপুর মিয়াজি বাড়ি নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আব্দুল হক মাষ্টার (৯৬)।
সোমবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহে….রাজেউন) । মরহুমের জানাযা ৯ নভেম্বর ( মঙ্গলবার) বাদ আসর অসংখ্য মুসুল্লীর উপস্থিতিতে সুবিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হাফেজ মোঃ শাহালম ‘র এর সঞ্চালনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির মিয়াজি সুবিদপুর, কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আব্দুছ ছালাম সওদাগর লুন্তি, আলহাজ্ব মাষ্টার মজিবুর রহমান সুবিদপুর, মাওলানা আলমগীর শাহ আলকাদেরী,আব্দুল হক মাষ্টারের মেজ ছেলে ডাঃ এনামুল হক মিন্টু প্রমূখ। জানাযায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ মোঃ নুরুল হক খোকন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।