শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

পুলিশ কর্মকর্তা শামসুন্নাহারের পিএইচডি ডিগ্রি অর্জন

নিজস্ব প্রতিবেদক / ২৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

চাঁদপুর ও গাজীপুরের একসময়ের জনবান্ধব পুলিশ সুপার শামসুন্নাহার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার থিসিসের বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে পুলিশ প্রশাসনে মানবসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতির সংস্কার’ (রিফরম অব হিউম্যান ম্যানেজম্যান্ট সিস্টেম ইন পুলিশ অ্যাডমিনিস্ট্র্যাশন অব বাংলাদেশ)।

জানা যায়, শামসুন্নাহার ফরিদপুর জেলার কৃতীসন্তান। তার বাবা শামসুল হক বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর তত্ত্বাবধানে এ বিষয়ের অভিসন্দর্ভের জন্য তাকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি প্রদান করা হয় ।

এর আগে তিনি ঢাবির অধীনে বাংলাদেশের স্থানীয় সরকারে অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিষয়ে গবেষণাকর্ম সম্পাদনের মাধ্যমে ২০০৫ সালে এমফিল ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ২০০৭ সালে চেভেনিং স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

বর্তমানে তিনি ইতালিতে ইউনাইটেড ন্যাশনস গ্লোবাল সার্ভিস সেন্টারের (ইউএনজিএসসি) স্টান্ডিং পুলিশ ক্যাপাসিটিতে (এসপিসি) হিউম্যান রিসোর্চ অফিসার হিসেবে কর্মরত আছেন।

তিনি পুলিশ সুপার হিসেবে চাঁদপুর ও গাজীপুরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২ বার টানা বাংলাদেশ পুলিশ বাহিনীর জাতীয় প্যারেডে তিনি নেতৃত্ব প্রদান করেন।

এআইজি পদবিতে থাকা শামসুন্নাহার বলেন, এই অর্জনে আমি অনেক খুশি। সারাজীবনই দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এটি আমাকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ