শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

চাঁদপুরের হানারচর ইউপি নির্বাচন স্থগিত

আশেক এলাহী / ২২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ীর রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন আদালত।

সোমবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ শুনানি শেষে নির্বাচন স্থগিতের এই আদেশ দেন।

রিটে বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ী উল্লেখ করেন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্র বিন্যাস সঠিকভাবে করা হয়নি। একই স্থানে দুটি ওয়ার্ডের ভোট কেন্দ্র করা হয়েছে। এতে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে।

রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামন আসাদ ও ব্যরিস্টার আতিকুর রহমান। ফাইলিং আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোসাম্মৎ মনিরা সুলতানা।

ব্যারিস্টার মনিরুজ্জামন আসাদ জানান, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ত্রুটিগুলো আদালত আমলে নিয়ে আগামী ৬ মাসের জন্য নির্বাচন স্থগিত করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ