শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

দেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে: স্পিকার

নিউজ ডেস্ক / ২২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তার সাথে আজ সংসদ ভবনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সহ-সভাপতি মেসবাহুল ইসলাম ও সহ-সভাপতি শুভঙ্কর সাহা সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। এসময় তারা ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ বইটি স্পিকারের কাছে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সম্ভাবনাময় কৃষিখাত ও খাদ্য আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে বহুগুণে। এসময়, কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নেদারল্যান্ডে প্রচলিত পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সভাপতি সাজ্জাদুল হাসান বলেন, ‘কৃষি অর্থনীতিবিদ সমিতি দেশের কৃষি সম্প্রসারণ ও খাদ্য রপ্তানি বৃদ্ধিতে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।’ এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ