না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সিনিয়র এডভোকেট মোঃ আনোয়ার হোসেন গাজী।
তিনি রোববার (৭ নভেম্বর) ফজরের নামাজের সময় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহী…..রাজিউন)।
তার মৃত্যুতে চাঁদপুর জেলা আইন জীবি সমিতির সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সবাই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
এডভোকেট আনোয়ার হোসেন গাজী ছাএ জীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ঐকান্তিকতায় ধাবিত হয়ে রাজনীতি করেছেন।