চাঁদপুরের ঐতিহ্যবাহী মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন শুক্রবার (৫ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি… রাজেউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর । মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্বীয়-স্বজন, বন্ধু বান্ধব ও গুনীগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৬ নভেম্বর) দুপুর ২টায় দগরপুর আব্দুল গনি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রেীয় মর্যাদা প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) সেটু কুমার বড়ুয়া ও থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ মফিজুল ইসলাম।পরে বাদ যোহর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা মরহুম মোঃ জয়নাল আবেদীনকে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) মোঃ মফিজুল ইসলাম।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু বকর সিদ্দিক, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী সরকার, মরহুমের ছেলে সানাউল করিম সাগর।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: টুকু মিয়া ফরাজী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, সহকারী কমান্ডার মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য প্রমুখ। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।