শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রের জন্য দায়ী জিয়াউর রহমান : তোফায়েল

দর্পণ রিপোর্ট / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
তোফায়েল আহমেদ (ফাইল ফটো

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য জিয়াউর রহমান দায়ী। কারণ যে মূলনীতির ওপর বাংলাদেশের জন্ম হয়েছিল সেখানে ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ ছিল।

বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেই ধর্মভিত্তিক রাজনীতি শুরু করেন। এরাই জাতীয় মূলনীতি তছনছ করে দেয়। এ ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। ওরা আজও ওতপেতে আছে।

বৃহস্পতিবার ভোলা হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, করোনাকালীন কঠিন সময় মোকাবেলা করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন স্বাভাবিকভাবে চলছিল, হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ যারা ভাস্কর্যবিরোধী বক্তব্য দিচ্ছেন- তাদের উদ্দেশ্যে  পৃথিবীর বহু ইসলামিক রাষ্ট্রে ভাস্কর্য স্থাপনের তথ্য তুলে ধরেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বির্তক নয়। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু হৃদয়ের মণিকোঠায় থাকবেন। তিনি সব বির্তকের ঊর্ধ্বে। তার ভাস্কর্য স্থাপনে বিরোধিতা ও ষড়যন্ত্র না করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার দোস্ত মাহমুদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরিফ উদ্দিন।

এ সমম উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শংকর কুমার বিশ্বাস, প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ ।


এই ক্যাটাগরির আরো সংবাদ