শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

চাঁদপুরে বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ক্রিকেট কোচিং সেন্টার

আরিফ খান, চাঁদপুর / ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

চাঁদপুর আউটার স্টেডিয়ামে “মহান বিজয় দিবস” বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে অনু্ষ্ঠিত খেলায় মোহামেডান স্পোটিং ক্লাবকে ২৪/১৭ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর ক্রিকেট কোচিং সেন্টার। ফাইনাল খেলায় দুটি দলের খেলোয়ারদের চমৎকার নৈপুণ্যতা ক্রীড়ামোদী দর্শকদের মন জয় করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।

এসময় তিনি বলেন, বাস্কেটবল প্রচুর পরিশ্রমের এবং জনপ্রিয় একটি খেলা। তাই এর পেছনে প্রচুর পরিমানে অনুশীলন প্রয়োজন। মহান বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্টে যেসকল দল এবং খেলোয়াররা অংশ নিয়েছেন, তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। করোনার মধ্যেও এই খেলাটি সম্পন্ন করতে পারায় আমাদের ভালো লাগছে।

তিনি আরো বলেন, আর কয়েকমাস পর জাতীয় বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হবে। এই টুর্নামেন্টে অংশ নেবার জন্যে চাঁদপুরর এক মাসের একটি প্রশিক্ষণ চলবে। তোমাদের আরো বেশি দক্ষতা করে তুলতে এই প্রশিক্ষণের আয়োজন করা হবে। আমি আশা করবো, চাঁদপুরে বাস্কেটবল খেলার যে ঐতিহ্য রয়েছে, তা তোমরা ধরে রাখার পাশাপাশি আরো উচ্চতায় এগিয়ে নিবে।

জেলা বাস্কেটবল উপ-কমিটির কর্মকর্তা মনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক বাস্কেটবল খেলোয়ার ও বিএলএফ কামান্ডার আ. হানিফ পাটওয়ারী।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক খেলোয়ার লায়ন মাহমুদ হাসান খান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্রিড়া শিক্ষক আ. মান্নান, প্রক্তন বাস্কেটবল খেলোয়ার খোরশেদ আলম, নুরুল আমিন খান আকাশ প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাস্কেটবল উপ-কমিটির ব্যবস্থাপনায় ৪টি দল নিয়ে গত ২৫ নভেম্বর এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনি খেলায় অংশ নেয় চাঁদপুর আবাহনী ক্রীড়া চক্র ও চাঁদপুুুর সরকারি কলেজ।

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।


এই ক্যাটাগরির আরো সংবাদ