শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

পানির দাম ৫% বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা

চট্টগ্রাম ব্যুরো / ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

আবাসিক ও বাণিজ্যিকে পানির দাম পাঁচ শতাংশ বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা। সংস্থাটির ৬৪তম বোর্ড সভায় বৃহস্পতিবার এ প্রস্তাব অনুমোদিত হয়। নতুন দর অনুযায়ী প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির জন্য আবাসিক গ্রাহকদের ১৩ টাকা ২০ পয়সা এবং অনাবাসিক গ্রাহকদের ৩১ টাকা ৮২ পয়সা গুনতে হবে, যা এখন যথাক্রমে ১২ টাকা ৪০ পয়সা ও ৩০ টাকা ৩০ পয়সা বলে জানা গেছে।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ জানান, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৬৬-এর ২২ (২) ধারা অনুযায়ী প্রতি বছর পানির ইউনিটপ্রতি দর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা রয়েছে চট্টগ্রাম ওয়াসার। সে অনুযায়ী পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বর থেকে বাড়তি এই দাম কার্যকর হবে। তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি বছর ৫ শতাংশ বাড়ানোর ক্ষমতা থাকলেও গ্রাহকদের কথা মাথায় রেখে তা করা হচ্ছে না। দুই বছর পর পর এখন পানির দাম বাড়ানো হচ্ছে। ’

পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম নাজের হোসাইন এ প্রসঙ্গে যুগান্তরকে বলেন, ‘দেশে সবকিছুরই দাম বাড়ছে। ভোগ্যপণ্যের দাম বাড়ছে দফায় দফায়। এ অবস্থায় পানির দাম বৃদ্ধি কতটুকু যৌক্তিক তা ভেবে দেখতে হবে। ওয়াসা এই মুহূর্তে পানির দাম না বাড়ালেও পারত।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের বোর্ড সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়। তাদের কাজ কি শুধু দফায় দফায় পানির দাম বাড়িয়ে মানুষের ভোগান্তি বাড়ানো? শুধু পানির দাম বাড়ানোর সময় ওয়াসার বোর্ড সদস্যদের দেখা যায়। সেবা নিয়ে গ্রাহকরা যখন কোনো অভিযোগ করেন, তখন তাদের পাওয়া যায় না। এটা হতাশাজনক।


এই ক্যাটাগরির আরো সংবাদ