শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সাংবাদিকরা হলেন স্বাধীনতার অন্যতম বাহক: মেজর (অব.) রফিকুল ইসলাম

মো: দিদার হোসাইন হৃদয় / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৫ নভেম্বর) হাজীগঞ্জ উপজেলার বিজনেস পার্কের ফুড লাভার্সে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম।

তিনি বলেন, সাংবাদিকরা হলেন স্বাধীনতার অন্যতম বাহক। তাদের জন্য দেশ আজ বিশ্বব্যাপী সুনাম অর্জন করে ব্যাপক উন্নয়নের অবদান রাখছে। আমরা আরও প্রত্যাশা করি সাংবাদিকদের লেখনিতে যেন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। সে জন্য আবারও সাংবাদিকদের সহযোগিতা চেয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সাংবাদিকদের সংগ্রামী জীবনের মূল্যায়ন চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ড. আলমগীর কবির পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক সভাপতি কাজী শাহাদাত, হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সভাপতি গাজী সালাউদ্দিন, সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে জেলার ৮ উপজেলা থেকে দুই শতাধিক সংবাদকর্মী সমাবেশে যোগদান করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ