শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে নোয়াপাড়ায় সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী নোয়াপাড়া দাখিল মাদ্রাসা হইতে সাইসাঙ্গা পর্যন্ত ১ কি.মি. সড়কের জন্য ৫ গ্রামের কয়েক হাজার মানুষের জন দুর্ভোগ চরমে।

সরেজমিনে জানা যায়, নোয়াপাড়া দাখিল মাদ্রাসা হইতে সাইসাঙ্গা পর্যন্ত ১ কি.মি. সড়কে বড় বড় গর্ত কোন কোন স্থানে হাটু পানি এবং খানা খন্দে পরিণত হয়েছে।পুকুর পাড়ের মাটি ধসে পড়ে যাতায়াতের অনুপযোগি হয়ে পড়ে। এসড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করছে নোয়াপাড়া দাখিল মাদ্রাসার, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথর্ীরা। এই রাস্তায় প্রতিদিন চলাচল করছে নোয়াপাড়া, সাইসাঙ্গা, আষ্টা, সুবিদপুর ও ষোলদানা গ্রামের কয়েক শতাধিক জনসাধারণ।

শতবর্ষী আব্দুল খালেক জানান, এই সড়কটি আমরা নিজ হাতে মাটি কেটে নির্মাণ করেছি। আজও পর্যন্ত সড়কটি ঐ অবস্থায়ই রয়েছে। এই সড়কটিতে সরকারের কোন উন্নয়ন কর্মকান্ড হয়নি। এবং এই রাস্তায় চেয়ারম্যান, মেম্বাররা এসে নানান প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দা শাহআলম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান বলেন, কিছুদিন আগে উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদে গ্রাম উন্নয়নের জন্য নগদ অর্থ বরাদ্দ দিলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান তার বাড়ির সামনে এবং আশেপাশে উন্নয়ন করেছে। নির্বাচন ছাড়া আর কেউ আসে না। নোয়াপাড়া দাখিল মাদ্রাসার গত বৎসরের বাৎসরিক মাহফিলে স্থানীয় উপজেলার এক নেতা কয়েক সহস্রাধিক মানুষের সম্মুখে সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও এলাকার মানুষের সেই কাঙ্খিত সড়কটি কোন উন্নয়ন হয়নি।

এ বিষয়ে ইউপি সদস্য খলিলুর রহমান মোবাইল ফোনে জানান, ইউপি চেয়ারম্যানের সাথে বহু বলেও এই রাস্তাতে উন্নয়নের কোন বরাদ্ধ পাওয়া যায় নি। এ বিষয়ে ইউপিচেয়ারম্যান আলী আক্কাছ ভূইয়া বলেন, এটা সাবেক এমপি শামছুল হক ভূইয়া থাকলে আমি সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করতে পারতাম, বর্তমান এমপির কোন বরাদ্দ আমি পাচ্ছি না।


এই ক্যাটাগরির আরো সংবাদ