শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

রাজশাহী থেকে সকল রুটে পরিবহন বন্ধ

রাজশাহী ব্যুরো / ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

ডিজেলের দাম বৃদ্ধির কারণে শুক্রবার সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছে রাজশাহীর পরিবহন মালিক-শ্রমিকরা। ফলে ঢাকা কোচসহ দুরপাল্লা ও আন্ত:জেলার সকল রুটে বাসহ সকল পরিবহন চলাচল বন্ধ রয়েছে। 

ডিজেলের দাম কমানো বা ভাড়া বৃদ্ধির বিষয়ে ঘোষণা না আাসা পর্যন্ত এ কর্মবিরতি চলছে বলে জানিয়েছেন রাজশাহী মটোর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

ডিজেল ও কেরসিনের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ কর্মবিরতির ঘোষণা দেয়া হয়।

মাহাতাব হোসেন চৌধুরী বলেন, “তেলের দাম বাড়ানো হলেও যানবাহনের ভাড়ার বিষয়ে কোন ঘোষণা আসানি। এ অবস্থায় আমরা বেশী ভাড়া নিতে চাইলে যাত্রদের ঝামেলা হবে। তাই বাধ্য হয়ে বাস বন্ধ রাখতে হচ্ছে। ভাড়া বিষয়ে সিদ্ধান্ত আসার পর রাস্তায় যানবাহন নামানো হবে।”

রাজশাহী বিভাগীয় সকড় পরিবহন মালিক সমিতি সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব বলেন, “হঠাৎ করে ডিজেলের দাম অসাভাবিক হারে বৃদ্ধি এবং এর সাথে সমন্বয় করে বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি সুরাহা করা হয়নি। এ কারণে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকল ৬টা থেকে অনিদৃষ্টিকালের জন্য কর্মবিরতি চলছে। আমাদের প্রথম দাবি তেলের দাম কমানো। তবে দাম না কমানো হলেও ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। এর পর সড়কে নামবে যানবাহন।”


এই ক্যাটাগরির আরো সংবাদ