শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

ব্যাংকক নেওয়া হল রওশন এরশাদকে

দর্পণ ডেস্ক / ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়া হল। তিনি গত তিন মাস ধরে ফুসফুসের জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান গণমাধ্যমকে জানান, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্স রওশন এরশাদকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। সঙ্গে রয়েছেন ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদ এবং পুত্রবধূ মাহিমা এরশাদ।

শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাহগির আলমাহি সাদ এরশাদ জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন রওশন এরশাদ। রাহগির এরশাদ তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ফুসফুসের জটিলতায় গত ১৪ অগাস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় রওশন এরশাদকে। এরপর থেকে টানা ৮৪ দিন ধরে তিনি হাসপাতালে রয়েছেন। গত ২৫ অগাস্ট তাকে আইসিইউ থেকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। পরে আবার আইসিইউওতে ফেরত নেওয়া হয়।

গত ২৮ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের জানিয়েছিলেন, বার্ধক্যজনিত নানা রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। দীর্ঘদিন ধরে তিনি সিএমএইচে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি।

তিনি আরও বলেছিলেন, চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেওয়া হবে। চিকিৎসকরা বলেছেন, রওশন এরশাদ মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ