শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

কালো চশমা নিয়ে সাবধান করলেন গবেষকরা

লাইফস্টাইল ডেস্ক / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

ফ্যাশনের অন্যতম অনুসঙ্গ সানগ্লাস। সূর্যরশ্মি ত্বকের যেমন ক্ষতি করে তেমনি চোখেরও। সূর্যের রশ্মি থেকে চোখ বাঁচাতে রোদ চশমা দারুণ উপকারী। সাধারণত রঙের ধরন অনুযায়ী তিন ধরনের সানগ্লাস আছে। একই রঙের কাচের সানগ্লাস, একই রঙের হালকা ও গাঢ় শেড কিংবা দুই রঙের শেড এবং মার্কারি রঙের। এর মধ্যে হালকা ও গাঢ় রঙের শেডযুক্ত সানগ্লাসই বেশি জনপ্রিয়। রঙয়ের দিক থেকে আবার বেশি জনপ্রিয় কালো চশমা।

প্রতি বছরই নতুন নতুন ধরনের কালো চশমা আসে বাজারে। সবার পক্ষে সেই সব চশমার গুণমান বিচার করে কেনা সম্ভব নয়। কারণ নামী সংস্থার কালো চশমার দামও বেশি হয়। অনেকেই নতুন ধরনের কালো চশমা কিনতে গিয়ে গুণমানের দিকে নজর দেন না।বিশেষ করে কেমন মানের কাচ ব্যবহার করা হচ্ছে, সেদিকে খেয়াল রাখেন না। ফ্রেমের গড়ন দেখেই কিনে নেন চশমা।

কিন্তু নিম্নমানের কাচ যে কালো চশমায় ব্যবহৃত হয়, সেগুলো চোখের পক্ষে খুবই ক্ষতিকারক। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক নিম্নমানের কালো চশমা ব্যবহারের ক্ষেত্রে সাবধান করছেন। নিম্নমানের কালো চশমা ব্যবহারে যা ক্ষতি হতে পারে:

  • নিম্নমানের কালো চশমায় কাচের বদলে প্লাস্টিক ব্যবহার করা হয়। টানা বহুদিন এ চশমা পরলে চোখে ছানি পড়তে পারে।
  • কর্নিয়া শুকিয়ে যাওয়ার সমস্যায় অনেকে ভোগেন। এ সমস্যা বাড়িয়ে দিতে পারে কম দামের কালো চশমা।
  • চোখের পাওয়ার বদলে যেতে পারে-এ ধরনের কালো চশমা পরলে। চোখের লেন্সের নানা ধরনের সমস্যাও হতে পারে এগুলোর কারণে।
  • দৃষ্টিশক্তিও কমতে পারে।
  • তবে নিম্নমানের চশমা পরলে, এর চেয়েও বড় ক্ষতি হতে পারে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষকের করা একটি সমীক্ষা থেকে দেখা গেছে, যে সব কালো চশমায় নিম্নমানের কাচ বা প্লাস্টিক ব্যবহার করা হয়, সেগুলো চোখের পাতার ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দেয়।
সূত্র: আনন্দবাজার


এই ক্যাটাগরির আরো সংবাদ