শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে এসেছে ফাইজারের ৫৮ হাজার ৫০০ টিকা

চট্টগ্রাম ব্যুরো / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

চট্টগ্রামে এসেছে ফাইজারের আরও ৫৮ হাজার ৫০০ ডোজ টিকা। বুধবার রাতে ফ্রিজার ভ্যানে করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা আনা হয়। টিকাগুলো ইপিআই কোল্ড স্টোরে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তী সময়ে নির্দিষ্ট কেন্দ্রে এসব টিকা সরবরাহ করা হবে।

এর আগে গত ১১ অক্টোবর প্রথমবারের মতো আমেরিকা থেকে চট্টগ্রামে ফাইজারের ১৬ হাজার ৩৮০ ডোজ টিকা আসে। ১৬ অক্টোবর থেকে চট্টগ্রাম মহানগরে ফাইজারের টিকাদান শুরু হয়। ২৬ অক্টোবর ২য় দফায় আরও ১৮ হাজার ৭২০ ডোজ টিকা আসে। বুধবার রাতে তৃতীয় দফায় ৫৮ হাজার ৫০০ ডোজ টিকা আসে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ফাইজারের টিকাগুলো শুধুমাত্র নগরের জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল ও বন্দর হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এছাড়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হলে তাদেরকেও এই টিকা দেওয়ার কথা রয়েছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে তৃতীয় দফায় ফাইজারের আরও ৫৮ হাজার ৫০০ ডোজ টিকা এসেছে। এসব টিকা নগরের তিনটি কেন্দ্রে দেওয়া হচ্ছে। তবে আগামীতে ফাইজারের টিকাদান কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ