শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

ফরিদগঞ্জে আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস পালিত

জসিম উদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে জেল হত্যা দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পতাকা উত্তোলন শেষে জাতীয় চার নেতার প্রতিকৃতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতারা। এসময় শহিদদের আত্বার শান্তি কামনা করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শত্রুরা ভেবেছিল জাতির জনকবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জাতীয় চার নেতাকে হত্যা করলে আওয়ামীগকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে। কিন্তু ওরা জানতো না যে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিশ্চিহ্ন করা সম্ভব না। আজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারা আব্যাহতে রখে বিশ্ব দরবারে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। আজকের এই শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাবো এই হোক আমাদের অঙ্গীকার।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জহিদুল ইসলাম রোমান, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পদক সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিমসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ