শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

এক টানেই ধরা পড়ল ৭ লাখ টাকার কোরাল

কক্সবাজার ব্যুরো / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

কক্সবাজারের টেকনাফ থানাধীন সেন্টমার্টিন্স দ্বীপের উত্তরে সাগরে এক জেলের টানা জালের মাত্র এক টানেই ধরা পড়েছে দুই শত চারটি রাঙ্গা কোরাল। প্রতিটি কোরাল মাছের গড় ওজন ৫ কেজি। পুরো মাছের স্তুপটি ৭ লাখ টাকায় কিনে নেয় স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী। 

সেন্টমার্টিন্স দ্বীপের বাসিন্দা রশিদ আহমেদ প্রকাশ বাগগুলা রশিদ তার টানা জালের এক টানেই এই বিপুল পরিমাণ রাঙ্গা কোরাল পেয়ে এবং ভালো দাম পেয়ে উচ্ছ্বসিত।

সেন্টমার্টিন্স দ্বীপের বাসিন্দা ও পর্যটন কর্মী এম এ খোমেনি জানিয়েছেন, বুধবার বিকেলে স্থানীয় জেলে রশিদ আহমেদ তার টানা জাল নিয়ে সেন্টমার্টিন্স দ্বীপের উত্তর সাগরে প্রাসাদ প্যারাডাইজ পয়েন্টে জাল ফেলেন। মাত্র আধা ঘণ্টার ব্যবধানে সেই জালে বিশাল মাছের ঝাঁক ধরা পড়ায় দ্রুত তা তীরে তুলে আনেন। কূলে এনে দেখেন জালে একে একে ২০৪টি রাঙ্গা কোরাল মাছ ধরা পড়েছে।

জেলে রশিদ আহমেদ জানিয়েছেন, তার টানা জালে রাঙ্গা কোরাল মাছের একটি ঝাঁকের পুরোটাই ধরা পড়েছে। সাগরে এই মাছ ঝাঁক বেঁধে বিচরণ করে থাকে। তাই পুরো এক ঝাঁক কোরাল মাছই জালে ঢুকে যায়।

সেন্টমার্টিন্স দ্বীপের উত্তর সৈকতে সেই রাঙ্গা কোরালের মাছের স্তুপ করেন জেলে রশিদ আহমেদ। পরে বিকেলেই স্থানীয় মৎস্য ব্যবসায়ী মুফিজুল আলম সবগুলো মাছই ৭ লাখ টাকায় কিনে নেন।

সুস্বাদু এই কোরাল মাছের কদর রয়েছে পর্যটকদের কাছে। এখন ট্রলারে করেই অনেক পর্যটক যাচ্ছেন সেন্টমার্টিন্স দ্বীপে। পর্যটকদের কাছে এই মাছের চাহিদা রয়েছে। মৎস্য ব্যবসায়ী মুফিজুল আলম কিছু মাছ স্থানীয় হোটেল রেস্তোরাঁয় বিক্রি করবেন এবং বাকি মাছ কক্সবাজার ও টেকনাফে বাজারে নিয়ে বিক্রি করবেন বলেই জানিয়েছেন।

সেন্টমার্টিন্স সমুদ্র উপকূলে মাঝে মধ্যে এই রাঙ্গা কোরালের ঝাঁক জেলেদের জালে ধরা পড়ে। এই মাছ সাগরে ঝাঁক বেঁধে বিচরণ করে থাকে বলেই জানিয়েছেন মৎস্য বিশেষজ্ঞরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ