শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সুবর্ণচরে শিশুসহ ৬ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ ক্যাম্প থেকে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে ৬ জনকে সুবর্ণচরে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত রোহিঙ্গাদের মধ্যে ৩ শিশু ও ৩ নারী রয়েছেন। তারা সবাই ভাসানচর ৭৬ নম্বর  ক্লাস্টারের বাসিন্দা। 

বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ এর সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাসিনা বেগম(৩৭), সাইফুল ইসলাম(১১), আলমার জাহান(৩৩), মো. ইয়াছিন(৩), রোজিনা আক্তার (১৯) ও মো. আজিজ(১),

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, আটককৃতদের মধ্যে ৩ জন শিশু ও ৩ নারী । কোস্টগার্ডের মাধ্যমে তাদের বৃহস্পতিবার সকালে ভাসানচরের ক্যাম্পের উদ্দেশে পাঠানো হবে।

তিনি আরও জানান, ভোরে রোহিঙ্গাক্যাম্পের দালালের সহযোগিতায় ৩ শিশু ৩জন নারী রোহিঙ্গা ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। যাত্রা পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন এলাকায় পৌঁছালে দালাল ও নৌকার মাঝিরা কৌশলে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রোহিঙ্গাদের দেখতে পেয়ে স্থানীয়  চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান পুলিশকে জানায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ