শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

নন্দীগ্রাম আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের পক্ষ থেকে বিপিসি চেয়ারম্যান কে বিদায় সংবর্ধনা

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ৪২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের পক্ষ থেকে বাংলাদেশ প্রেস কাউন্সিল (বিপিসি) এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ কে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ই ডিসেম্বর) সকালে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনার আয়োজন করেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ এর কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা আরজেএফ ও ইউনাইটেড প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম জুয়েল ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ফুলের তোড়া দিয়ে তাঁকে বিদায়ী সংবর্ধনা জানান।

আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মোঃ শাহ আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, দৈনিক লাখো কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফরিদ আহম্মদ বাঙালী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক মানিক লাল ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন, আরজেএফ এর যুগ্ম-মহাসচিব আল-আমিন শাওন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আলম খান সজল, মহিলা বিষয়ক সম্পাদক উর্মি রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর কার্যনির্বাহী সদস্য নার্গিস জুই, আরজেএফ ঢাকা জেলার সভাপতি সিদ্দিকুর রহমান আজাদী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন আরজেএফ এর স্থায়ী পরিষদের সদস্য মনজুর হোসেন ঈসা ও সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার। বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে বিদায় নিলেও আমি আরজেএফ এর প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ