শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

মতলবের বরদিয়া পোস্ট অফিসটি নানা সমস্যায় জর্জরিত

মো: রবিউল আলম, মতলব (দ;) / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

চাঁদপুরের মতলব দক্ষিণের বরদিয়া পোস্ট অফিসটি নানা সমস্যায় জর্জরিত। দরজা জানাল বিহীন ভাঙ্গা ঘরটিতে ঝুকিপুর্ণ ভাবে কাজ করছেন পোস্ট মাস্টার ও পোস্টম্যান। ২শতাংশ সম্পত্তির উপর ব্রিটিশ আমল থেকে এ পোস্ট অফিসটির কার্যক্রম চলে আসছে। পোস্ট অফিসটি কাগজে কলমে ডিজিটাল নাম দেয়া থাকলেও কিন্তু ডিজিটালের কোন ছোঁয়া নেই এখানে।

জেলা সদরের মৈশাদী গ্রামের আজহার মাহমুদ নামে এক দুষ্কৃতিকারী উর্ধ্বতন কর্তৃপক্ষকে হাত করে পোস্ট অফিসটি ডিজিটাল পোস্ট অফিস নামে আখ্যায়িত করে নিজেকে উদ্যোক্তা তৈরী করে একটি ই-সেন্টার খোলেন। এখানে ই সেন্টার নামে বরাদ্ধ আছে কিন্তু কাজে কর্মে কিছু নেই।

বর্তমানে দুষ্কৃতিকারী আজহার মাহমুদ জেলা সদরের ফয়সাল সুপার মার্কেটের ২য় তলায় আইটি কম্পিউটার নামে একটি প্রাইভেট টের্ণিং সেন্টার চালাচ্ছে। সেখানে তিনি সরকারি বরাদ্ধ দেওয়া ৩টি লেপটপ, ৩টি কি-বোর্ড, ৩টি মাউস, ৩টি মাল্টি ফ্লাগ, ৩টি পাওয়ারবোর্ড, ১টি মডেম, ১টি লেজার প্রিন্টার, ১টি কালার প্রিন্টার ও ১ টি স্কেনার ব্যবহার করছেন।

পোস্ট মাস্টার ওহিদ উল্লাহ বলেন, ই-সেন্টার ব্যবসা থেকে আমাকে ১০%হারে টাকা পাওয়ার কথা থাকলেও তা আমি পাই না। আমাদের এখানে ই-সেন্টার চালানোর উপযুক্ত স্থান রয়েছে। এখানে দুটি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি সাব রেজিষ্টার অফিস ও কয়েকটি মাদ্রাসা রয়েছে। প্রায় ২ বছর পূর্বে আমাদের পোস্ট অফিসের নামে বরাদ্ধ দেয়া ই-সেন্টার কি করে উর্ধ্বতন কর্তৃপক্ষ আজহার মাহমুদকে দেয়। যা তিনি চাঁদপুর ফয়সাল সুপার মার্কেটে প্রাইভেট ট্রের্ণিং সেন্টার চালাচ্ছেন।

এ বিষয়ে আজহার মাহমুদের সাথে আলাপ করলে তিনি বলেন, আমাকে কেন জিজ্ঞেস করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ কিভাবে আমাকে দিয়েছেন উনাদের কে জিজ্ঞেস করেন।

জেলা পোস্ট মাষ্টার আবু হেলাল বলেন, বিষয়টি আমি অবগত হলাম। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাব।

জেলা ডাক পরির্দশক কাঞ্চন সাহা বলেন, সে অনিয়ম করে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কোষাগারে টাকা জমা না দিলে সে বিষয়টিও আমি খতিয়ে দেখব।


এই ক্যাটাগরির আরো সংবাদ