শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

জামায়াত-হেফাজত-বিএনপিকে আলাদা করে দেখার সুযোগ নেই

দর্পণ রিপোর্ট / ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, স্বাধীনতার পর প্রথম সংবিধানের ওপর আঘাত করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তারা নিজেদের দলের নেতাকে মুক্তিযোদ্ধা দাবি করে অথচ তিনি পাকিস্তানের এজেন্ট ছিলেন, উনি ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছিলেন। জামায়াত-হেফাজত আর বিএনপিকে আলাদা করে দেখার সুযোগ নেই।

বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা যুবলীগ আয়োজিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠের এ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া-১ আসনের সাংসদ সরোয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জসহ অতিথিরা।

হানিফ এ সময় আরও বলেন, হেফাজতে ইসলামের যিনি বর্তমান আমীর তিনি একাত্তর সালে আলবদরের সদস্য ছিলেন। আপনারা যারা ধর্মের অপব্যাখ্যা করেন তারা পাকিস্তানের ইসলাম পালন করেন।

তিনি বলেন, বিএনপির প্রতি মানুষের আর কোনো আগ্রহ নেই। তাই তারা ভাবছে মৌলবাদী ধর্মীয় দলগুলোকে উসকে দিয়ে আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটাবে; আপনাদের সেই স্বপ্নে গুড়েবালি, এ স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।এর আগে সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

  • তথ্যসূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ